ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মৌলভীবাজারে জমি বিরোধে হামলার অভিযোগ, একই পরিবারের ৩ জন আহত

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছা. মালা বেগম (৬০) বাদী হয়ে প্রতিবেশী আনকার মিয়া (৪৫), আনছার মিয়া (৪৮) ও শরীফ মিয়া (২২)-এর নাম উল্লেখ করে মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত সাদিক মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৮ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, কাঠের বর্গা ও লাঠিসোঁটা নিয়ে মালা বেগমের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন।

প্রতিবাদ করলে প্রথমে মালা বেগমের পুত্রবধূ হাজেরা বেগম (৩০)-কে মারধরের অভিযোগ ওঠে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে মালা বেগম ও তাঁর ছেলে আল-আমিন (৪০)-কেও মারধর করা হয়। এতে তিনজনই আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বসতঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়, যার ফলে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা না করার এবং পরিবারটিকে ভিটেমাটি ছাড়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে ভর্তি করেন এবং মালা বেগম ও আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী মালা বেগম বলেন, হামলায় তাদের পরিবার গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, থানায় অভিযোগ দায়েরের বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগের কপি হাতে পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে জমি বিরোধে হামলার অভিযোগ, একই পরিবারের ৩ জন আহত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ