ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। সাংগঠনিক বিশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম এখন থেকে মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।

জেলা বিএনপি সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ এবং সাংগঠনিক নির্দেশনা মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংগঠনের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সবাইকে দলীয় সিদ্ধান্ত অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। সাংগঠনিক বিশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম এখন থেকে মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।

জেলা বিএনপি সংশ্লিষ্ট নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ এবং সাংগঠনিক নির্দেশনা মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংগঠনের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সবাইকে দলীয় সিদ্ধান্ত অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ