ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণীত এ বাজেটে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। এতে রাজস্ব খাতে ৯ লাখ ৩৩ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, এই বাজেটের মূল লক্ষ্য পৌরবাসীর সেবার পরিধি আরও বাড়ানো এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা। এ অর্থবছরে কোনো নতুন কর আরোপ করা হয়নি। বরং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাজেটে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আলোকায়ন ব্যবস্থা উন্নতকরণ এবং পৌরসভার সামগ্রিক সেবার মান বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণীত এ বাজেটে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। এতে রাজস্ব খাতে ৯ লাখ ৩৩ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, এই বাজেটের মূল লক্ষ্য পৌরবাসীর সেবার পরিধি আরও বাড়ানো এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা। এ অর্থবছরে কোনো নতুন কর আরোপ করা হয়নি। বরং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাজেটে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আলোকায়ন ব্যবস্থা উন্নতকরণ এবং পৌরসভার সামগ্রিক সেবার মান বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ