ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ-সংক্রান্ত জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে, কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।

একইসঙ্গে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে বিবাদীদের পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া নির্দিষ্ট কোনো মামলা না থাকলে আবেদনকারীদের শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চান আদালত।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ-সংক্রান্ত জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে, কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।

একইসঙ্গে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে বিবাদীদের পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া নির্দিষ্ট কোনো মামলা না থাকলে আবেদনকারীদের শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চান আদালত।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চার সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ