বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে জামায়াতের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধন এবং বিএনপি-সমর্থিত হিসেবে পরিচিত সাবেক এক নির্বাচন কমিশন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি আলোচনায় আসতে পারে। তবে বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন