ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়া (২৭) নামে এক জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮ টায় গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নি.) তপন চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি দল সদর উপজেলাধীন ৬নং একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিশালোক এলাকার বাসিন্দা মৃত-রাজা মিয়ার ছেলে সায়েক মিয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ দিন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলো। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়া (২৭) নামে এক জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ৮ টায় গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার এসআই (নি.) তপন চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি দল সদর উপজেলাধীন ৬নং একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিশালোক এলাকার বাসিন্দা মৃত-রাজা মিয়ার ছেলে সায়েক মিয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ দিন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলো। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানায় পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ