বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, সংসদীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। এরপর সদস্যদের পারস্পরিক পরিচিতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য এমপি মো. শহিদুল ইসলাম, এমপি মো. হাসান রাজীব প্রধান, এমপি জহরত আদিব চৌধুরী, এমপি মাহমুদা হাবীবা, এমপি মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং এমপি মো. আবুল হাসনাত অংশ নেন।
আলোচনায় ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় চীনের ভূমিকা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে এর কৌশলগত গুরুত্ব এবং বাংলাদেশ-চীন সম্পর্কের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন সদস্যরা।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানো এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন