ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুই কর্মকর্তার সচিব পদে পদোন্নতি, জারি হলো প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

দুই কর্মকর্তার সচিব পদে পদোন্নতি, জারি হলো প্রজ্ঞাপন
ছবি: সংগৃহীত

সরকারের দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পাশাপাশি তাদের নতুন দায়িত্বও নির্ধারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একজন হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা। সচিব পদে উন্নীত হওয়ার পর তাকে একই বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুই কর্মকর্তার সচিব পদে পদোন্নতি, জারি হলো প্রজ্ঞাপন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সরকারের দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পাশাপাশি তাদের নতুন দায়িত্বও নির্ধারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একজন হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা। সচিব পদে উন্নীত হওয়ার পর তাকে একই বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ