প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও বাংলাদেশের ওপর নতুন করে কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে না। মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে অংশ নেওয়ার চেষ্টা করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, সরকার তার বিরুদ্ধে কোনো মামলা করছে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় সরকারি দায়িত্ব পালনের জন্য তার বিরুদ্ধে মামলা করা যায় না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর কোনো অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। জ্বালানি সংকট প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, পূর্ববর্তী সরকারের সিদ্ধান্তহীনতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে না। অতীতে প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ৫৬ এসকেএস রাইফেল থেকে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছে। পাশাপাশি ২০১৮ সালের জাতীয় নির্বাচনের বিষয়ে এখনো কোনো বিচারিক ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনের বিচার না হলে তা দেশের জন্য অবিচার হিসেবে থেকে যাবে। শাপলা চত্বরের ঘটনা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, যে-ই আইন ভঙ্গ করুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। সরকার এ ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করবে না। শাপলা চত্বরে সংঘটিত ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন