ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নোয়াখালীতে পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে এলজি ও কার্তুজ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের মূল লক্ষ্য থাকা এক মামলার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি ভাঙা লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় তার অবস্থান শনাক্ত এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন. এম. নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস, মালিকানা এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নোয়াখালীতে পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে এলজি ও কার্তুজ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের মূল লক্ষ্য থাকা এক মামলার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি ভাঙা লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় তার অবস্থান শনাক্ত এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন. এম. নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস, মালিকানা এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ