ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভৈরবে বাজারের নাম ঘিরে ভয়াবহ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

ভৈরবে বাজারের নাম ঘিরে ভয়াবহ সংঘর্ষ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। সংঘর্ষের জেরে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল এবং ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল ৮টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্যবর্তী বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

আহতদের মধ্যে হিরণ মিয়া নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আকবরনগর ও মিরারচর গ্রামের মাঝ দিয়ে যাওয়া সড়কের বাসস্ট্যান্ড বাজারটির নাম 'আকবরনগর' না 'মিরারচর' হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে বিরোধ চলে আসছে। অতীতেও একই ইস্যুতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে রোববার স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমের উপস্থিতিতে উপজেলা প্রশাসন দুই পক্ষকে নিয়ে বৈঠক করে। বৈঠকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হলেও সোমবার সকালে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে সংঘর্ষের কারণে আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল এবং ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভৈরবে বাজারের নাম ঘিরে ভয়াবহ সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ