ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগের পাশে দুই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তারা আগেই মারা গেছেন।

পুলিশের ভাষ্য, নিহত দুই নারী ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে অবস্থান করতেন। প্রাথমিকভাবে অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢামেক চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগের পাশে দুই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তারা আগেই মারা গেছেন।

পুলিশের ভাষ্য, নিহত দুই নারী ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে অবস্থান করতেন। প্রাথমিকভাবে অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ