ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসরাইলকে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

ইসরাইলকে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে দেশটি।

ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরে চলমান এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়, ধর্মীয় উপাসনালয়ে হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। এ ঘটনার পূর্ণ দায় ইসরাইলি সরকারের ওপর বর্তায় বলেও মন্তব্য করেছে আমিরাত।

আবুধাবি আরও জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ আইনি ব্যবস্থা না নেওয়া হলে সেটিকে হামলাকারীদের প্রতি নীরব সমর্থন হিসেবে দেখা হবে। এমন পরিস্থিতি ঘৃণা, বর্ণবাদ এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আরও বড় হুমকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

এদিকে, ইউএইর এই বক্তব্যের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসরাইলকে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে দেশটি।

ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরে চলমান এসব হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। এ ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়, ধর্মীয় উপাসনালয়ে হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। এ ঘটনার পূর্ণ দায় ইসরাইলি সরকারের ওপর বর্তায় বলেও মন্তব্য করেছে আমিরাত।

আবুধাবি আরও জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ আইনি ব্যবস্থা না নেওয়া হলে সেটিকে হামলাকারীদের প্রতি নীরব সমর্থন হিসেবে দেখা হবে। এমন পরিস্থিতি ঘৃণা, বর্ণবাদ এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আরও বড় হুমকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

এদিকে, ইউএইর এই বক্তব্যের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ