ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর (খ) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাঁর সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান শেখের টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় উল্লেখিত অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী ২৬ জুলাই থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে নিজের আসনে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণ করছেন ইমরান শেখ। পরে সেই টাকা গুনে রাখার পাশাপাশি টাকা প্রদানকারী ব্যক্তির পরিচয়ও নোট করতে দেখা যায়। তবে ভিডিওতে টাকা দেওয়া ব্যক্তির পরিচয় স্পষ্ট নয়। ফলে তাঁর পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ভিডিওতে আরও শোনা যায়, জমি-সংক্রান্ত একটি আবেদন নিষ্পত্তির সময়সূচি নিয়ে কথা বলার পাশাপাশি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়েও মন্তব্য করছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভিডিওটি পর্যালোচনা করে জেলা প্রশাসককে অবহিত করা হয়। প্রাথমিকভাবে ভিডিওতে ঘুষ গ্রহণের বিষয়টি প্রতীয়মান হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন