গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার (২৬ জুলাই) গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় ও মো. আরিফ হোসাইন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় নিয়মিত তদারকির অংশ হিসেবে টঙ্গীর আল শিফা ডায়াগনস্টিক সেন্টার ও মেডিলাইফ ডায়াগনস্টিক সেন্টার-এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ল্যাব পরিচালনায় নির্ধারিত নিয়ম অনুসরণ না করা, পরীক্ষার রি-এজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ না রাখাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আল শিফা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং মেডিলাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে দ্রুত সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ভবিষ্যতে পুনরায় অভিযান পরিচালনা করে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন