ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাস্তা সংস্কারকাজে বিলম্বের প্রতিবাদে নীলফামারীতে এলাকাবাসীর মানববন্ধন

সেলিম রেজা স্টাফ রিপোর্টার
সেলিম রেজা স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬

রাস্তা সংস্কারকাজে বিলম্বের প্রতিবাদে নীলফামারীতে এলাকাবাসীর মানববন্ধন

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ময়দানের পাড় থেকে থানার ঘাট বাজার পর্যন্ত সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৬ জুলাই) দুপুরে নীলফামারী-জলঢাকা সড়কের ময়দানের পাড় লোহারপুল সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দীর্ঘ সময় মানববন্ধন চলায় নীলফামারী-জলঢাকা সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে আনিছুর রহমান বিপুল, মো. হারুনুর রশীদ, ফারুক প্রামাণিক, রোস্তম আলী, মজিবুল ইসলাম, হবিবর রহমান, শাহিন আলম, আবুল হাসান, আশরাফ হোসেন ও মেজবাউল জেলা প্রশাসক ও যুগ্মসচিব মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন পর সড়কটির প্রাথমিক সংস্কারকাজ শুরু হলেও গত ছয় মাস ধরে মূল সংস্কারকাজে কোনো অগ্রগতি হয়নি। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

তারা আরও বলেন, বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিষয়টি একাধিকবার ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা দ্রুত সড়ক সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাস্তা সংস্কারকাজে বিলম্বের প্রতিবাদে নীলফামারীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ময়দানের পাড় থেকে থানার ঘাট বাজার পর্যন্ত সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৬ জুলাই) দুপুরে নীলফামারী-জলঢাকা সড়কের ময়দানের পাড় লোহারপুল সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দীর্ঘ সময় মানববন্ধন চলায় নীলফামারী-জলঢাকা সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে আনিছুর রহমান বিপুল, মো. হারুনুর রশীদ, ফারুক প্রামাণিক, রোস্তম আলী, মজিবুল ইসলাম, হবিবর রহমান, শাহিন আলম, আবুল হাসান, আশরাফ হোসেন ও মেজবাউল জেলা প্রশাসক ও যুগ্মসচিব মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন পর সড়কটির প্রাথমিক সংস্কারকাজ শুরু হলেও গত ছয় মাস ধরে মূল সংস্কারকাজে কোনো অগ্রগতি হয়নি। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

তারা আরও বলেন, বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিষয়টি একাধিকবার ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা দ্রুত সড়ক সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ