মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। একই সঙ্গে বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের।
শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি।
বিষয় : রাষ্ট্রপতি

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন