ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বার্লিনে প্রাইড প্যারেডে ভয়াবহ হামলা নিহত ১, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬

বার্লিনে প্রাইড প্যারেডে ভয়াবহ হামলা নিহত ১, আহত ১৬
ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড প্যারেড চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) রাতে শহরের টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি সাদা রঙের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ে ঢুকে পড়ে। পরে সেটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে পুরো প্রাইড অনুষ্ঠান বাতিল করে পুলিশ। একই সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে উপস্থিত সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বার্লিন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের দাবি, ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত এবং বার্লিনভিত্তিক একটি ইসলামপন্থী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে। তবে হামলার উদ্দেশ্য বা এর পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস একে ‘ভয়াবহ হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন।

বার্লিনের মেয়র কাই ভেগনারও এ ঘটনাকে ‘একটি মুক্ত, বৈচিত্র্যময় ও বহুত্ববাদী সমাজের ওপর হামলা’ বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ উৎসব ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে আয়োজিত এই প্রাইড প্যারেডে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন। হামলার আগে পর্যন্ত পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বার্লিনে প্রাইড প্যারেডে ভয়াবহ হামলা নিহত ১, আহত ১৬

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ