সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়ে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের পুরো সময় তিনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। ফলে ওই সময়ের দায়িত্ব পালনের বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা আদালতে কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ ছিল না। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের বাইরের কোনো সময়ে কেউ যদি তার বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন, সেটি তাদের মত প্রকাশের স্বাধীনতার অংশ। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো বিষয় দেখেনি, যা আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে এসব অভিযোগের মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি। নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের প্রাপ্য সুবিধা পাবেন। তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং ছয় মাসের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন যেসব সুবিধা সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারণ করেছে, মো. সাহাবুদ্দিন সেসব সুবিধাই পাবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন