ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে টুনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩শে জুলাই) রাত আনুমানিক পৌনে ১০ টায় রাজনগর থানাধীন ২নং উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধে বড়লেখা থানার জিআর-১১/০৭, দায়রা-৫৭/১১ মামলায় ডাকাতির অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। 

এছাড়াও জিআর-২৪০/২০, জিআর-৫৫/১৮ (রাজনগর) এবং জিআর-১৩৫/২৩ (রাজনগর) মামলাসহ ডাকাতি সংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই তাপস বনিক, এএসআই মো. জাহাঙ্গীর আলমসহ একটি দল বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার চেলারচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

০১৭৪৫৯৩৯৪৪৮

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে টুনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩শে জুলাই) রাত আনুমানিক পৌনে ১০ টায় রাজনগর থানাধীন ২নং উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধে বড়লেখা থানার জিআর-১১/০৭, দায়রা-৫৭/১১ মামলায় ডাকাতির অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। 

এছাড়াও জিআর-২৪০/২০, জিআর-৫৫/১৮ (রাজনগর) এবং জিআর-১৩৫/২৩ (রাজনগর) মামলাসহ ডাকাতি সংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই তাপস বনিক, এএসআই মো. জাহাঙ্গীর আলমসহ একটি দল বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার চেলারচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

০১৭৪৫৯৩৯৪৪৮

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ