ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গঠন, বিবাহ বিচ্ছেদের হার কমানো এবং নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় টুকটুক মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি কয়েকজন পুরুষও উপস্থিত ছিলেন।

টুকটুক মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আজমেরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা খাতুন।

তিনি বলেন, নারী নির্যাতন শুধু ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, অল্প বয়সে বিয়ে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অপরিহার্য।

বক্তব্যে তিনি আরও বলেন, পারিবারিক জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের চর্চা বাড়লে বিবাহ বিচ্ছেদের হার অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি যৌতুককে একটি সামাজিক অপরাধ উল্লেখ করে তিনি যৌতুকমুক্ত বিয়ের সংস্কৃতি গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করে আমেনা খাতুন বলেন, দক্ষতা উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন। এতে যেমন তাদের ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

সভায় অংশগ্রহণকারীরা নারী অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং নিরাপদ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ