চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এর মধ্যে যমুনা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ২২ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের বেড়েছে ১২ শতাংশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত দুই ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার অনুষ্ঠিত পৃথক পরিচালনা পর্ষদের সভায় এসব আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে যমুনা ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৩১ পয়সা। ফলে ইপিএস বেড়েছে ৭২ পয়সা, অর্থাৎ প্রায় ২২ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা। এ হিসাবে তিন মাসের ব্যবধানে ইপিএস বেড়েছে ৬৯ পয়সা বা প্রায় ৪৯ শতাংশ।
এছাড়া, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা।
একই সময়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৭৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৭ পয়সা। ফলে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৩০ পয়সা, অর্থাৎ প্রায় ১২ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৩ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ২২ পয়সা বা প্রায় ১৫ শতাংশ।
গত ৩০ জুন শেষে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৩ পয়সা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন