প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। র্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নতুন নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ১৬ জুলাই রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব দেয় সরকার। তিনি সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী ক্যাডেট কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর নিয়োগের মধ্য দিয়ে তিনি অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন