বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট-সংক্রান্ত সেবায় আরও একটি স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাসপোর্টের তথ্য সংশোধনের পর নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সুযোগ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। মঙ্গলবার (২২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখা এবং জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের আদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশ অনুযায়ী এ বিশেষ সুবিধার মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বৃদ্ধি পাওয়ায় যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ সহজ হওয়ার পাশাপাশি বিদেশে তাদের ভ্রমণ, চাকরি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও আরও নির্বিঘ্ন হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন