বাংলাদেশকে এগিয়ে নিতে এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নন। তাই ব্যক্তিগত বা রাজনৈতিক বিভেদ ভুলে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। তবে কিছু ব্যক্তি এই পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার কাজেও ভুল থাকতে পারে। সেই ভুলগুলো নিরপেক্ষভাবে তুলে ধরুন, তাহলে আমি নিজেকে সংশোধনের সুযোগ পাব। তবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় কেউ যেন জড়িয়ে না পড়েন। আপনারাই জাতির বিবেক। আসুন, সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা এখন সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এ প্রযুক্তির ব্যবহার হতে হবে নৈতিকতা, দায়িত্ববোধ এবং পেশাগত মানদণ্ড অনুসরণ করে। ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য ও মানসম্পন্ন সংবাদ পরিবেশন করতে পারবেন।
পিআইবি জানায়, প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার কার্যকর ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ, পাঠকবান্ধব ও বিশ্বাসযোগ্য সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন। এ ছাড়া সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। আগামী ২৪ জুলাই সনদপত্র বিতরণের মধ্য দিয়ে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন