জামালপুরের মাদারগঞ্জে বাসের ধাক্কায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও তার স্ত্রী মনি রহমান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদারগঞ্জ থেকে জামালপুরে যাচ্ছিলেন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর বাসটি না থেমেই দ্রুত মাদারগঞ্জের দিকে চলে যায়।
দুর্ঘটনায় মোখলেছুর রহমানের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান বলেন, “এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় আপাতত বড় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন