ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে ঢাকা-বেইজিং বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে ঢাকা-বেইজিং বৈঠক
ছবি: সংগৃহীত

 ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহণ করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি’ (চায়না-বাংলাদেশ কমিউনিটি উইথ অ্যা শেয়ার্ড ফিউচার) গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তৃত মতবিনিময় করেন।

এ সময় রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের পাশাপাশি পরিবহণ করিডোর, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে ঢাকা-বেইজিং বৈঠক

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

 ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহণ করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি’ (চায়না-বাংলাদেশ কমিউনিটি উইথ অ্যা শেয়ার্ড ফিউচার) গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তৃত মতবিনিময় করেন।

এ সময় রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের পাশাপাশি পরিবহণ করিডোর, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ