ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মান্দা(নওগাঁ):
মান্দা(নওগাঁ):
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় এতিমখানাগুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি ওসমানগণি শিশু সদন প্রাঙ্গণে মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা এরশাদ আলী, মাওলানা আতাউর রহমান এবং মাওলানা মামুনুর রশীদ।

বক্তারা এতিমখানাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, এতিম শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশু সদনগুলোর কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এতিম শিশুদের লালন-পালন ও সুশিক্ষা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব। শিশু সদনগুলোকে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় এতিমখানাগুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি ওসমানগণি শিশু সদন প্রাঙ্গণে মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা এরশাদ আলী, মাওলানা আতাউর রহমান এবং মাওলানা মামুনুর রশীদ।

বক্তারা এতিমখানাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, এতিম শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশু সদনগুলোর কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এতিম শিশুদের লালন-পালন ও সুশিক্ষা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব। শিশু সদনগুলোকে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ