কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব ধরনের গ্রাহককে গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হতে পারে। তিতাস গ্যাসের ভাষ্য অনুযায়ী, সরবরাহ ঘাটতির কারণে অনেক এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকবে। এর ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটতে পারে। এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে কারিগরি সমস্যা সমাধান করে স্বাভাবিক গ্যাস সরবরাহ দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন