গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডাব পাড়তে গিয়ে নিখোঁজ হওয়া রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ দুই দিন পর একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই সঙ্গীকে হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার বাগানের পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়ান মোল্লা কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।
পুলিশ হেফাজতে নেওয়া দুইজন হলেন একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) এবং রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত রোববার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগানে ডাব পাড়তে যায়। একপর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়ার সময় ভারসাম্য হারিয়ে পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।
ওসি আরও জানান, রিয়ানের দুই সঙ্গী পুকুরে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঘটনাটি কাউকে না জানিয়ে বাড়ি ফিরে যায়। পরে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ওই পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়রা আরিফ ও মুরছালিনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন