নড়াইলের সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়ায় ৫বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশু জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের কন্যা। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী আতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (৩০) ওই শিশু কন্যাকে ধর্ষনের পর হত্যা করেছে বলে নিহতের স্বজনদের অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত রবিউল বাড়ি থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল তার পিতা মফিজুর রহমান বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দিয়ে বাড়ি যেতে বলে। শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরছিলো। দীর্ঘ সময় পরও সে বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম রবির ঘরের মধ্যে কাথা দিয়ে জড়ানো অচেতন অবস্থায় পাওয়া যায়। স্বজনের গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষনা করেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় রবিউল শিশুটিকে তার ঘরের মধ্যে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে স্থানীয়রা মনে করছেন। শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে কাথা দিয়ে জড়িয়ে রেখে পালিয়ে যায়।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত্যু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিন্থ রয়েছে।
এদিকে ন্যাক্কারজনক এঘটনার খবর ছড়িয়ে পড়লে নিজগ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষ হাসপাতালে ভীড় করে। ঘটনার সাথে জড়িত রবিউলকে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন