ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,০৬৯ জনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,০৬৯ জনের
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন শিশুর শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গে সবচেয়ে বেশি তিন শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৯৮ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জনে।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে ১৪ হাজার ৫৭৮ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,০৬৯ জনের

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

দেশজুড়ে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন শিশুর শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গে সবচেয়ে বেশি তিন শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৯৮ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯২২ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জনে।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে ১৪ হাজার ৫৭৮ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ