মাদারীপুরের রাজৈর উপজেলায় উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর উদ্যোগে সেবা প্রদানকারী সংস্থা ও বিভিন্ন অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাজৈর উপজেলা কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহফুজুল হক।
এ সময় রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ, সরকারি সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী সংস্থা এবং স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অংশগ্রহণকারীরা অভিবাসন-সংক্রান্ত সেবা সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন