নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া কেনেলপাড় এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ মেলা অবিলম্বে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (১৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় তিনি সড়কের ওপর বসানো এই মেলা দেখতে পান। প্রধান সড়ক দখল করে দোকানপাট বসানোয় ক্ষোভ প্রকাশ করে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে মেলা উচ্ছেদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে নাসিক প্রশাসক দোকানদারদের সঙ্গে কথা বলে জানতে চান, কীভাবে সড়ক দখল করে দোকান বসানো হয়েছে। এ সময় কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় 'মামুন' ও 'জসিম' নামে দুই ব্যক্তিকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দিয়ে তারা সেখানে দোকান পরিচালনা করছেন। তবে ওই দুই ব্যক্তির পূর্ণ পরিচয় তাদের জানা নেই বলেও দাবি করেন তারা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রধান সড়কের ওপর অন্তত দুই শতাধিক দোকান নিয়ে এই মেলা চলছিল। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছিল পথচারী ও এলাকাবাসীকে।
পরিস্থিতি পর্যবেক্ষণের পর নাসিক প্রশাসক দোকানদারদের দ্রুত সড়ক থেকে সব দোকান ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখানে আর কোনো অবৈধ মেলা বসবে না। এরপরও যদি কেউ রাস্তার ওপর দোকান বসানোর চেষ্টা করে, তাহলে পুলিশ ডেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেপ্তার করা হবে।"
নাসিক প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, সড়ক দখলমুক্ত হলে যানজট ও জনভোগান্তি কমবে এবং স্বাভাবিকভাবে চলাচল নিশ্চিত হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন