চুয়াডাঙ্গার তালতলা এলাকায় খাসি ছাগল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. আকরাম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং অভিযোগকারী মো. হাসান উদ্দিনকে সঙ্গে নিয়ে গত ১৮ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার তালতলা গ্রামের মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তালতলা গ্রামের মৃত মজিবুলের ছেলে মো. সাব্বির (২৬)-কে খাসি ছাগল চুরির দায়ে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির (পেনাল কোড) ৩৭৯ ধারায় মামলা উপস্থাপন করা হলে সামারি ট্রায়াল আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন