কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয়নি বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, প্রকৃত কৃষকদের স্বার্থ বিবেচনায় যোগ্যতার ভিত্তিতেই এ সুবিধা দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কৃষিঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষিঋণের বোঝা কাঁধে নিয়ে দীর্ঘদিন ধরে অনেক কৃষক হয়রানি ও মামলার শিকার হয়েছেন। ঋণ মওকুফের মাধ্যমে তারা সেই দুর্ভোগ থেকে মুক্তি পেলেন।
তিনি আরও জানান, কৃষকদের কথা বিবেচনায় রেখে সরকার পর্যাপ্ত পরিমাণে সার মজুত রেখেছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা কোনো ধরনের কারসাজির চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, বোদা উপজেলায় ৫ হাজার ৮৯২ জন কৃষকের হাতে কৃষিঋণ মওকুফের সনদ তুলে দেওয়া হয়েছে। জেলার মোট ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন।
একই অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন