ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রক্সি দিয়ে চাকরি নিশ্চিতের চেষ্টা, যোগদান করতে এসেই ধরা ৪ যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

প্রক্সি দিয়ে চাকরি নিশ্চিতের চেষ্টা, যোগদান করতে এসেই ধরা ৪ যুবক
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি পেতে লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে দিয়ে অংশগ্রহণ করানোর অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন চার যুবক। চূড়ান্ত নিয়োগপত্র হাতে পেয়ে চাকরিতে যোগ দিতে এসে শেষ পর্যন্ত ধরা পড়ে তাদের সেই প্রতারণা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অফিস সহায়ক’ পদে যোগদান করতে এলে সন্দেহের ভিত্তিতে তাদের পরিচয় যাচাই করা হয়। পরে মৌখিক পরীক্ষার সময় সংরক্ষিত ছবির সঙ্গে মিলিয়ে দেখা হলে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হয়। ঘটনাস্থলেই চারজনকে আটক করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. হালিম (রোল-১৯০০৪৪৮১), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার (রোল-১৯০১৬৩৯১), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন (রোল-১৯০১১৯৩৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির (রোল-১৯০১৯২৫৭)।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪, ২৫ ও ২৮ আগস্ট ‘অফিস সহায়ক’ (গ্রেড-২০) পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়েছিল। পরে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সচিবালয়ের ৩ নম্বর ভবনের ১ নম্বর কক্ষে যোগদানের জন্য উপস্থিত হতে বলা হয়।

যোগদানের সময় চারজনের পরিচয় ও চেহারার সঙ্গে সংরক্ষিত ছবির অমিল দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। বিস্তারিত যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়ানোর বিষয়টি স্বীকার করেন। পরে তারা লিখিতভাবেও নিজেদের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঘটনার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রক্সি দিয়ে চাকরি নিশ্চিতের চেষ্টা, যোগদান করতে এসেই ধরা ৪ যুবক

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ