প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
আব্দুস সালাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। কিন্তু নানা কারণে তারা এখনও বৈষম্য, বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হন। তাই রাষ্ট্রের দায়িত্ব তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থানসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
তিনি বলেন, বিএনপি সবসময় প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। একই ধারাবাহিকতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণীও প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও উন্নয়নের দায়িত্ব শুধু সরকারের নয়। সমাজের প্রতিটি মানুষেরই তাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব রয়েছে। সম্মিলিত উদ্যোগে তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা গেলে তারা আর পিছিয়ে থাকবে না।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরও মেধা ও সক্ষমতা রয়েছে। প্রয়োজন শুধু উপযুক্ত সুযোগ। শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
সবশেষে তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের যেকোনো প্রয়োজন ও সমস্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আন্তরিকভাবে পাশে থাকবে। প্রয়োজন হলে যে কোনো সময় ডিএসসিসির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ইনশাআল্লাহ, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।"
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন