ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

ছবি: প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় বিশাল নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) চুয়াডাঙ্গা জেলা শাখা। আজ শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর আল্লামা মামুনুল হক।

​আজ সন্ধ্যা ৬:৫০ মিনিটে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে দেশের চলমান রাজনৈতিক ও সংসদীয় পরিস্থিতি নিয়ে কথা বলেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, "গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে; অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করতে বাধ্য হব।"

​পরবর্তীতে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, "অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, কোনো টালবাহানা সহ্য করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনি এখন যে বিএনপি করছেন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। আপনারা গণভোটের রায় বাস্তবায়নে যে টালবাহানা করছেন, আমরা তা মেনে নেব না। অবিলম্বে গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।" তিনি আরও যোগ করেন, "এদেশ ভারতীয় প্রেসক্রিপশনে চালানো যাবে না। এদেশের জনগণ আর ভারতীয় আধিপত্য মেনে নেবে না।"

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতী মুহাম্মদুল্লাহ। তিনি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বিএনপি গণভোট নিয়ে টালবাহানা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। আপনারা যদি গণভোটের রায় বাস্তবায়ন না করেন, তবে হাসিনা যেমন পালাতে বাধ্য হয়েছে, দিনের আলোতে আপনাদেরও সেভাবে পালাতে হবে। এখন আপনারা ডানে-বামে যাদেরকে দেখছেন, কাউকে তখন পাশে পাবেন না।"

​নাগরিক সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

​আঞ্চলিক পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল।

​এছাড়া ছাত্র সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মুহাম্মদ শাহরিয়ার আলম। তিনি অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতির বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ