ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধানজুড়ি-কুর্শাখালি (শান্তি মোড়) সড়কের শুভ উদ্বোধন, দীর্ঘদিনের জনদাবি পূরণে স্বস্তি এলাকাবাসীর

দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি থেকে কুর্শাখালি (শান্তি মোড়) পর্যন্ত বহুল প্রতীক্ষিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জনদাবির পর সড়কটি চালু হওয়ায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের আশা, নতুন এই সড়ক চালুর ফলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

সড়কটির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ.জেড.এম. জাহিদ হোসেন। উদ্বোধন শেষে তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। এ সড়ক চালু হওয়ায় কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল আরও গতিশীল ও নিরাপদ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান, সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, ধানজুড়ি-কুর্শাখালি (শান্তি মোড়) সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের জন্য অনুপযোগী ছিল। ফলে কৃষক, শিক্ষার্থী, রোগী এবং ব্যবসায়ীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হতো। সড়কটির উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন একটি এলাকার সার্বিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। পাশাপাশি বিরামপুর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর উন্নয়নেও সরকারের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসীর বিশ্বাস, ধানজুড়ি-কুর্শাখালি (শান্তি মোড়) সড়কটি চালু হওয়ায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধানজুড়ি-কুর্শাখালি (শান্তি মোড়) সড়কের শুভ উদ্বোধন, দীর্ঘদিনের জনদাবি পূরণে স্বস্তি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ