ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্কুলছাত্রীকে দীর্ঘদিন উত্যক্ত, অবশেষে পুলিশের জালে যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

স্কুলছাত্রীকে দীর্ঘদিন উত্যক্ত, অবশেষে পুলিশের জালে যুবক
ছবি: প্রতিনিধি

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত, প্রেমের প্রস্তাব দেওয়া এবং স্কুলে যাওয়া-আসার পথে পথরোধ করে হয়রানির অভিযোগে মাহামুদুল হাসান রিফাত (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মাহামুদুল হাসান রিফাত উপজেলার দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রামের মৃত মাইন উদ্দিন আকনের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আসাদ শেখ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৮ জুন ভোর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মারিয়া আক্তার (১২) স্থানীয় পদ্মা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রিফাত তাকে অনুসরণ করে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করতেন। এ ছাড়া কয়েকজন অজ্ঞাত সহযোগীকে সঙ্গে নিয়ে স্কুলের পথে অবস্থান করে ডাকাডাকি ও জোর করে কথা বলার চেষ্টাও করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, মারিয়া বিষয়টি তার মাকে জানালে তিনি অভিযুক্তকে এমন আচরণ থেকে বিরত থাকতে সতর্ক করেন। একই সঙ্গে রিফাতের পরিবারের সদস্যদেরও বিষয়টি অবহিত করা হয়। কিন্তু এরপরও অভিযোগ অনুযায়ী উত্যক্ত করার ঘটনা বন্ধ হয়নি।

পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। তদন্তে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্কুলছাত্রীকে দীর্ঘদিন উত্যক্ত, অবশেষে পুলিশের জালে যুবক

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ