‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান স্মরণ করার পাশাপাশি তাঁদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন