ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না সাংবাদিক নাঈম

গোবিন্দগঞ্জে সাংবাদিকের পথ আটকে ক্যামেরা ছিনতাই ও হামলাচেষ্টা

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে সাংবাদিকের পথ আটকে ক্যামেরা ছিনতাই ও হামলাচেষ্টা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের মোটরসাইকেলের গতিরোধ করে ক্যামেরা ছিনিয়ে নেওয়া ও সংঘবদ্ধভাবে হামলাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও ১০ দিনেও কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক ও তার পরিবার।

ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হাসান নাঈম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৫ জুলাই ২০২৬ তারিখে সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুটানীবাজার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে তার পথরোধ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, সাতাইল-বাতাইল গ্রামের ফরিদুল ইসলামের ছেলে পারভেজের নেতৃত্বে হৃদয়সহ ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত Canon 700D ক্যামেরাটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে একটি মহল তার ওপর ক্ষুব্ধ। তারই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনার পর তিনি গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পর এ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার কিংবা অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এদিকে একজন পেশাদার সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, লুণ্ঠিত ক্যামেরা উদ্ধার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিক নাঈম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত পারভেজ ও হৃদয়ের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে সাংবাদিকের পথ আটকে ক্যামেরা ছিনতাই ও হামলাচেষ্টা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ