টাঙ্গাইলের নাগরপুরে দুগ্ধজাত পণ্য প্রস্তুত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ব্র্যাক নাগরপুর এলাকা অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলায় পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন হলেও খামারীরা সঠিক মূল্য পাচ্ছেন না। তাই ব্র্যাকের মাইক্রোফাইনান্সের ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর অত্র এলাকায় দুগ্ধজাত পণ্যের উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে এই দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেন। ব্র্যাকের উদ্যোগে স্থানীয় দুধ উৎপাদকদের দক্ষতা বৃদ্ধি ও বাজারযোগ্য পণ্য তৈরিতে সক্ষম করে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো. আ. মমিন। কর্মশালায় অংশগ্রহণকারীদের দুধ থেকে দই, ঘি, মাখন, পনিরসহ বিভিন্ন উচ্চমূল্যের পণ্য তৈরির কৌশল হাতেকলমে শেখানো হয়। পাশাপাশি পণ্যের সঠিক সংরক্ষণ, প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এই কর্মশালায় ২৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্র্যাক টাঙ্গাইল ১ অঞ্চল ও এলাকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন