গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে অবৈধভাবে পাচারের সময় মাইক্রোবাস ভর্তি ১ লাখ ২০ হাজার পিচ গলদা চিংড়ির রেনু জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
পরে, অবৈধভাবে চিংড়ির রেনু পোনা পরিবহনের দায়ে অসীম তালুকদার নামে এক শ্রমিককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে স্থানীয়রা চিংড়ির রেনুবাহী মাইক্রোবাসটি আটক করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ও উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস থেকে ১২টি ড্রাম গলদা চিংড়ির রেনু (পোনা) উদ্ধার করেন।
পরে মৎস্য সম্পদ রক্ষায় সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে রেনুগুলো মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, মাইক্রোবাসের ভেতর ১ লাখ ২০ হাজার পিচ অবৈধ গলদা চিংড়ির রেনু পাওয়া যায়।
পরে আইন অনুযায়ী সেগুলো মধুমতী নদীতে অবমুক্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
তিনি আরও জানান, রেনুর প্রকৃত মালিক মাইক্রোবাসে ছিলেন না। তাই অবৈধ চিংড়ির রেনু পরিবহনের দায়ে অসীম তালুকদার নামের এক শ্রমিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আল আমিন হালদার জানান, আগামীতে কেউ চিংড়ির রেনু অবৈধভাবে পাচার বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন