নওগাঁর মান্দা উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা যুবদল। দুর্ভোগে পড়া পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর, গাংতা ও চুকিনগর গ্রামের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, ভালাইন ইউনিয়ন যুবদলের সভাপতি মমতাজ হোসেন, সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল বলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন