২০২৬ বিশ্বকাপে অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের স্বপ্ন থেমে গেছে শেষ ষোলোতেই। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর এবার শিরোপার লড়াইয়ে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না পারলেও সেই বিশেষ বছরে যদি যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ড ট্রফি জেতে, সেটিও ইতিহাসের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।
তিনি বলেন, প্রায় ছয় দশক ধরে বিশ্বকাপের শিরোপার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। তাই এবার যদি সেই অপেক্ষার অবসান ঘটে, তবে সেটি হবে বিশেষ এক অর্জন। বর্তমানে সেমিফাইনালে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ডকে অন্যতম শক্তিশালী দল বলেও মন্তব্য করেন তিনি।
জুলিয়ানির দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্সের খোঁজ রাখেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কেইনকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ এবং ‘অসাধারণ মানুষ’ বলেও প্রশংসা করেছেন।
ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহ প্রসঙ্গে জুলিয়ানি জানান, কয়েক বছর আগে সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলেছিলেন ট্রাম্প। সেই অভিজ্ঞতার পাশাপাশি ছেলে ব্যারন ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহও প্রেসিডেন্টের এই খেলার প্রতি আগ্রহ বাড়িয়েছে বলে মনে করেন তিনি।
ইংল্যান্ডের শক্তির জায়গা ব্যাখ্যা করতে গিয়ে জুলিয়ানি বলেন, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন দলের প্রধান ভরসা। পাশাপাশি মিডফিল্ড তারকা জুড বেলিংহামও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই দুই ফুটবলারকে তিনি বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে উল্লেখ করেন।
ইংল্যান্ড দলকে ভারসাম্যপূর্ণ উল্লেখ করে জুলিয়ানি বলেন, খেলোয়াড়দের আত্মবিশ্বাস অটুট রাখতে হবে এবং কোচকে তাদের বিশ্বাস করাতে হবে যে, বিশ্বকাপ জয়ের সামর্থ্য তাদের রয়েছে।
জুলিয়ানির এই মন্তব্য ইতোমধ্যে ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি করেছে। অন্যদিকে ট্রাম্পের প্রশংসার প্রতিক্রিয়ায় হ্যারি কেইনও তাদের একসঙ্গে গলফ খেলার স্মৃতি তুলে ধরেছেন। ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে গলফ খেলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী বুধবার শেষ চারের লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন