কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে ফেরার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক।
বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব ফারির বিলের গুইল্লাখালী সীমান্ত দিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় নিয়মিত টহলরত বিজিবি সদস্যরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।
পরে তাদের দেহ তল্লাশি করে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানান, তারা বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মায়ানমারে পাচার করে বিক্রির অর্থ নিয়ে দেশে ফিরছিলেন।
বিজিবি জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন