সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, জাতীয় সংসদের সচিব, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে, বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে তার মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে জাতীয় সংসদ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন