চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ৩ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন সালাউদ্দীন আলীর উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের হাতে জরুরি খাদ্য সহায়তা হিসেবে চাল তুলে দেওয়া হয়।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হাটহাজারীর সংসদ সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দীন আলী বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দুর্যোগের এই সময়ে কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য ছগির মেম্বার, মোহাম্মদ আলী, মো. সেলিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, জাহাঙ্গীর আলম মুন্সী, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, রবিউল আলম বুলবুল, তাজুল ইসলাম, বকতেয়ার ইসলাম বাচ্চু, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, আহমেদ আরমান, গাজী রাসেল, চানমিয়া মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে বন্যাদুর্গত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন